মাদারীপুর প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুখোমুখি বাস সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৩

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়।
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় | ছবি : সংগৃহীত

মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়ক–এর মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ইমরান পরিবহন–এর একটি বাস মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)–এর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

সংঘর্ষের সময় বাসের ধাক্কায় একটি ব্যাটারিচালিত ভ্যানও দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় উভয় বাস ও ভ্যানের যাত্রীসহ অন্তত ১৩ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাদারীপুরের উপপরিচালক মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ চলছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
আরো পড়ুন...  পীরগঞ্জে কৃষক দিবস পালিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১০

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১১

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১২

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৩

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৪

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৫

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৬

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৭

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৮

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৯

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

২০