মোঃ রাহাত হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি-
৯ জানুয়ারি ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহজাদপুরে এনসিপি যুগ্ম সদস্য সচিবের আবেদনেই বিশেষ উন্নয়ন অনুদান

এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজের আবেদনে শাহজাদপুরে সরকারি বিশেষ উন্নয়ন অনুদান | ছবি: দৈনিক ইতিহাস
এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজের আবেদনে শাহজাদপুরে সরকারি বিশেষ উন্নয়ন অনুদান | ছবি: দৈনিক ইতিহাস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজের আবেদনের পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকারি বিশেষ অনুদান অনুমোদন করা হয়েছে। এই বরাদ্দ প্রদান করা হয়েছে ২০২৫–২৬ অর্থবছরের উন্নয়ন বাজেট থেকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন নিশ্চিত করতে সাইফ মুস্তাফিজ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে সরকার বার্ষিক উন্নয়ন সহায়তা খাতের আওতায় ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে এককালীন এই অনুদান অনুমোদন দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ শাহজাদপুরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করা হবে। অর্থ ব্যবহারে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ২০০৮ এবং উন্নয়ন সহায়তা বরাদ্দ ও ব্যবহার নির্দেশিকা–২০২৪ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজ বলেন, “শাহজাদপুরের মানুষের দীর্ঘদিনের চাহিদা ও বাস্তব উন্নয়ন প্রয়োজন বিবেচনায় নিয়ে আমি এই বরাদ্দের জন্য আবেদন করেছিলাম। সরকারের ইতিবাচক সাড়া প্রমাণ করে—জনগণের পক্ষে আন্তরিকভাবে কথা বললে উন্নয়ন সম্ভব। ভবিষ্যতেও শাহজাদপুরসহ সারাদেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

আরো পড়ুন...  সারজিস আলমকে নির্বাচন কমিশনের শোকজ

তিনি আরও বলেন, “এই বিশেষ বরাদ্দ বাস্তবায়নের মাধ্যমে শাহজাদপুরের অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।”

উল্লেখ্য, এনসিপির যুগ্ম মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালনকারী সাইফ মুস্তাফিজ দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম, সামাজিক উদ্যোগ এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন। সংশ্লিষ্ট মহলের ধারণা, শাহজাদপুরের উন্নয়নে এই বিশেষ বরাদ্দ তার ধারাবাহিক প্রচেষ্টারই একটি বাস্তব প্রতিফলন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১০

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১১

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১২

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১৩

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৪

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৫

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৬

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৭

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৮

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৯

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

২০