স্টাফ রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে ২ জেলে গুলিবিদ্ধ

বঙ্গোপসাগর

বঙ্গোপসাগর-এর গভীরে জলদস্যুদের গুলিতে নুর আলম খান (৪০) ও শাহজাহান মিয়া (৩৮) নামে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় ২০ ঘণ্টা পর রোববার দিবাগত রাত ১১টার দিকে ট্রলারটি মহিপুর ঘাট-এ পৌঁছায়।

জানা গেছে, পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের মাছেরখাল গ্রামের মো. দুলাল মিয়ার মালিকানাধীন এফবি জাহিদ ট্রলারে ১৪ জন জেলে ছিলেন। তাদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হন। আহত নুর আলম খানের বাড়ি বড় টেংরা গ্রামে এবং শাহজাহান মিয়ার বাড়ি বাদুরতলা গ্রামে।

ট্রলারের মাঝি ফারুক জানান, রাত ৪টার দিকে নারিকেলবাড়িয়া এলাকায় জাল টানার সময় হঠাৎ একটি অজ্ঞাত ট্রলার এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই গুলি ছোড়া শুরু করে। এতে জেলেরা দিকবিদিক ছুটাছুটি করলে দুইজন গুলিবিদ্ধ হন। ট্রলারের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, নুর আলমের পিঠে এবং শাহজাহানের বাম চোখের নিচে গুলি লাগে। পরে ট্রলারটি মহিপুর ঘাটে পৌঁছালে আহতদের কলাপাড়ায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আরো পড়ুন...  মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি নিষিদ্ধের দাবি: বরকত উল্লাহ বুলু

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে জেলেদের ওপর গুলির ঘটনা ঘটেছে। তবে কোন জলদস্যু বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের চিকিৎসা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০