আবু রায়হান, স্টাফ রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রমজানে ধর্মীয় শিক্ষায় শরণখোলায় নতুন উদ্যোগ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিশেষ ধর্মীয় শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে আত তাওফিক ফাউন্ডেশন। ধর্মীয় জ্ঞান বিস্তার এবং ইসলামী মূল্যবোধ চর্চার লক্ষ্য নিয়ে সকল বয়সী পুরুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কুরআন শিক্ষা কোর্সের আয়োজন করা হয়েছে।

কোর্সটি প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে পশ্চিম রাজৈর তালিমুল কুরআন জামে মসজিদ-এ। প্রথম রমজান থেকে শুরু হওয়া এই শিক্ষা কার্যক্রম ২৫ রমজান পর্যন্ত চলমান থাকবে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন বয়সের মানুষ এই কোর্সে অংশগ্রহণ করছেন।

ধর্মীয় জ্ঞান সমৃদ্ধ করার উদ্দেশ্যে কোর্সের পাঠ্যসূচিতে আকিদা ও কালিমা শিক্ষা, নামাজ, রোজা, হজ ও যাকাতের মৌলিক মাসায়েল অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য প্র্যাকটিক্যাল অজু ও নামাজ প্রশিক্ষণ, রাসূলুল্লাহ ﷺ-এর সংক্ষিপ্ত জীবনী, গুরুত্বপূর্ণ সূরা ও হাদীস অর্থসহ মুখস্থ এবং মাসনুন দোয়া শিক্ষা দেওয়া হচ্ছে।

আত তাওফিক ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ মাসুম বিল্লাহ আরিফী বলেন, সমাজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সুবিধা রাখা হয়েছে। এছাড়া অংশগ্রহণকারীদের ঈদের কেনাকাটায় সহায়তা এবং কোর্সে কৃতিত্ব অর্জনকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

আরো পড়ুন...  শরণখোলায় গো খাদ্য খড় কুটায় আগুন, ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণ

তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং নৈতিক মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

কোর্সে অংশগ্রহণ বা বিস্তারিত তথ্য জানার জন্য 01986-730706 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। আয়োজকরা “ভাবনায় উম্মাহ, কর্মে সুন্নাহ”—এই প্রতিপাদ্য সামনে রেখে কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১০

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১১

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১২

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১৩

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৪

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৫

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৬

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৭

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৮

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৯

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

২০