মোঃ জুয়েল রানা, মাগুরা প্রতিনিধি-
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত-১০

সংঘর্ষ

মাগুরার শ্রীপুর উপজেলা, মাগুরার শ্রীকোল ইউনিয়নের ছোনগাছা-দোসতিনা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে সংঘটিত এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষ সক্রিয় ছিল। একটি পক্ষের নেতৃত্ব দেন সালেক সর্দার (৬০) এবং অন্য পক্ষের নেতৃত্ব দেন খন্দকার হাবিবুর রহমান হাবিব (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দোসতিনা বাজারের আলিমের চায়ের দোকানের সামনে পাকা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় সালেক সর্দার গ্রুপের লোকজন হাবিব গ্রুপের সদস্য মো. মুকুল-এর ওপর হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় এবং দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

পরে হাবিব গ্রুপের লোকজন ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় প্রবেশ করলে সালেক সর্দার গ্রুপ ঘটনাস্থল ত্যাগ করে। এরপর হাবিব গ্রুপের লোকজন সালেক সর্দার গ্রুপের সমর্থক মো. হালিম সর্দার (৪৫) ও খোকন সর্দার (৫৫)-কে মারধর করে রক্তাক্ত জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরো পড়ুন...  হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আহতদের স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে শ্রীপুর থানা, মাগুরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া জানান, সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০