উজ্জল রায় , নড়াইল প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী পালিত

নড়াইলে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ-এর ৯০তম জন্মবার্ষিকী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের ‘নূর মোহাম্মদ নগর’-এ তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচির আয়োজন করা হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআনখানি, বর্ণাঢ্য র‌্যালি, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান, আলোচনা সভা এবং দোয়া মাহফিল। সকালে নূর মোহাম্মদ নগরে বীরশ্রেষ্ঠের বাড়িতে স্থাপিত স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, সদর উপজেলা প্রশাসন এবং বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পুলিশের একটি চৌকস দল বীরশ্রেষ্ঠের সম্মানে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত সবার মধ্যে ছিল গভীর আবেগ ও শ্রদ্ধার আবহ।

পুষ্পস্তবক অর্পণ পর্ব শেষে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. নূর-ই আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবির এবং বীর মুক্তিযোদ্ধা কউসার উদ্দিন মোল্লা।

আরো পড়ুন...  আইনের শাসন ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে ধানের শীষে ভোট চাইলেন মনোয়ার হোসেন খান

বক্তারা তাঁদের বক্তব্যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বীরত্বগাথা ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অসামান্য অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এবং দেশপ্রেমে উজ্জীবিত করতে তাঁর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠের ছেলে গোলাম মোস্তফা কামালসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। আলোচনা শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও আত্মোৎসর্গের জন্য দেশের সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত হন। তাঁর জন্মবার্ষিকীতে নড়াইলবাসীর এই আয়োজন নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাসকে আরও জীবন্ত করে তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১০

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১১

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১২

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৩

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৪

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৫

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৬

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৭

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৮

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৯

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

২০