উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলে চার খুন: ৬৯ আসামির মামলা, গ্রেফতার ১০

নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে সংঘটিত চার হত্যার ঘটনায় একপক্ষ ৬৯ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে এবং অন্য আসামিদের ধরতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে অপর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে শিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যার সমর্থকদের সঙ্গে অপর সাবেক চেয়ারম্যান উজ্জ্বল মোল্যা পক্ষীয় খলিল শেখের অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

খলিল শেখ পক্ষের অভিযোগ, সেহরি খেয়ে ঘুমানোর প্রস্তুতিকালে খায়রুজ্জামান খায়ের মোল্যার সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ এবং প্রতিবেশী ফেরদৌস হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে দায় এড়াতে নিজেদের পক্ষের একজনকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে ৩২ বিজিবির মানবিক সহায়তা

অন্যদিকে, খায়রুজ্জামান খায়ের মোল্যার সমর্থকরা এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন, ওই রাতে খলিল শেখের লোকজন তাদের পক্ষের ওসিকুর ফকিরকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে নড়াইল জেলা হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া হত্যাকাণ্ডের পর তাদের কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে দাবি করা হয়।

এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নৃশংস এ চার হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০