মো: রোমন হায়দার ব্রাহ্মণবাড়ি়য়া প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

 উগ্রদক্ষিণপন্থা নিয়ে সতর্ক করলেন জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আয়োজিত এক গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে উগ্রদক্ষিণপন্থী শক্তির উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে কঠোর সতর্কবার্তা দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, দেশে একটি উগ্রদক্ষিণপন্থী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, যারা দেশের অগ্রগতি ও স্থিতিশীলতা চায় না। ধর্মের নাম ব্যবহার করে কোনো ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর সরকারি এস. এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, “একদিকে যেমন জাতিবাদী ফ্যাসিবাদ আমরা মোকাবেলা করেছি, তেমনি ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও এ দেশে সহ্য করা হবে না।” তিনি আরও বলেন, রাজনৈতিক বিভাজন ভুলে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তার ভাষ্য, বিএনপির নেতৃত্বে যে ঐক্য গড়ে উঠেছে, তা সারাদেশে অটুট রাখতে পারলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সার্বভৌম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

আরো পড়ুন...  নির্বাচনী খরচে রুমিন ফারহানাকে এক হাজার টাকা দিলেন বৃদ্ধা

তিনি রাজনৈতিক নেতৃত্বের শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে এমন নেতৃত্ব প্রয়োজন, যারা অপশক্তির উত্থান রোধে দৃঢ় অবস্থান নিতে সক্ষম। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় গণতান্ত্রিক শক্তির সমন্বিত উদ্যোগ জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য ভাতাসহ বিভিন্ন কর্মসূচি পাইলট আকারে বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, অল্প সময়ের মধ্যেই এসব কর্মসূচির সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. এ. খালেক পিএসসি। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, পেশাজীবী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন। সংবর্ধনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০