নরসিংদী প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: মূল আসামি নুরাসহ গ্রেপ্তার আরও ২

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করার ঘটনায় মূল আসামি নুরুল ইসলাম ওরফে নুরাসহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অপরজন হলেন হজরত আলী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মাওনা এলাকা থেকে নুরাকে এবং গৌরিপুর থেকে হজরত আলীকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার দুপুরেই আরও কয়েকজন আসামিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল পুলিশ। এ নিয়ে হত্যা মামলার মোট নয় আসামির মধ্যে সাতজন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে নরসিংদী জেলার সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দির মধ্যবর্তী একটি সরিষা ক্ষেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

স্বজনদের অভিযোগ, প্রায় ১৫ দিন আগে বাড়ি ফেরার পথে নুরুল ইসলাম ওরফে নুরার নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি দল তাকে অপহরণ করে ধর্ষণ করে। পরে ঘটনার বিচার দাবি করলে একদল যুবক তার বাবার সামনে থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। কয়েক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে মাধবদী থানা-এ নয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আরো পড়ুন...  দুবাই পালানোর সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০