সাঈদ হোসেন, পাটগ্রাম, লালমনিরহাট
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা–বুড়িমারী মহাসড়কে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ওয়ালটন প্লাজার ম্যানেজার নিহত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

লালমনিরহাট, ২৮ ফেব্রুয়ারি – রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় ওয়ালটন প্লাজার ম্যানেজার রফিকুজ্জামান পলাশ (৩৭) নিহত হয়েছেন।

পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর শিমুলতলা এলাকায় শনিবার সকাল পৌনে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশের তথ্য অনুযায়ী, পলাশ পাওনা টাকা আদায়ের জন্য এক সহকর্মীকে সঙ্গে নিয়ে বাউরা ইউনিয়নের এক গ্রাহকের কাছে যাচ্ছিলেন। তারা পৃথক দুটি মোটরসাইকেলে রওনা হন।

পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে পলাশের মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক ট্রাক শনাক্তে পুলিশ কাজ করছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত পলাশ বদরগঞ্জ উপজেলার মাস্টারপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে। তিনি তিন মাস বয়সী কন্যা ও চার বছরের পুত্র সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  কবিরহাটে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ী নিহত, আহত দুই ছেলে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১০

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১১

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১২

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৩

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৪

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৫

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৬

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৭

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৮

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৯

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

২০