কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
১ মার্চ ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হিলি প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল

দিনাজপুরের হিলিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে হিলি প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বন্দরের চারমাথা মোড়ে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। মাহফিলে স্থানীয় প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

রমজানের ১০ তারিখে আয়োজিত এ কর্মসূচিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আমিনুল ইসলাম, হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহিনুর ইসলাম ও এরফান আলী, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা আহমেদ বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল নাহার, হিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম (আরিফ), বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নাজিমুল হক, পৌর জামায়াতের আমীর সাইফুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. জুয়েল হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলাম, যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রাজ, বিএনপি নেতা মানিক মিয়া ও মিঠুন, পৌর যুব বিভাগের আহ্বায়ক আহমেদ ইয়াসির আরাফাত, বোয়ালদাড় ইউপি সদস্য মশিউর রহমান বকুলসহ আরও অনেকে।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ হাসান আলী, দপ্তর সম্পাদক জনি শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহাবুব আলম বকুল, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সাব্বির হোসেন বিপ্লব, কার্যনির্বাহী সদস্য কৌশিক চৌধুরীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

ইফতারের পূর্ব মুহূর্তে হাকিমপুরে কর্মরত প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আমিনুল ইসলাম। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

আয়োজকরা জানান, সাংবাদিক সমাজের ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাহফিলে অংশগ্রহণকারীরা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, মানবিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা জোরদারের আহ্বান জানান।

দোয়া ও ইফতার মাহফিলটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০