মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
১ মার্চ ২০২৬, ৮:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুলিয়ারচর থানায় নতুন ওসি কাজী আরিফ উদ্দিন

কুলিয়ারচর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইন্সপেক্টর কাজী আরিফ উদ্দিন। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব বুঝে নেন। কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ এই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যেই তার এই পদায়ন।

দায়িত্ব গ্রহণের আগে তিনি নিকলী থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, সততা ও দক্ষতার স্বাক্ষর রেখে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়।

কাজী আরিফ উদ্দিন ২০০৬ সালে ঢাকা মহানগর পুলিশ-এ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদানের মাধ্যমে পুলিশ বাহিনীতে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন থানায় নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভের পর তিনি কক্সবাজার জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়া রাঙ্গামাটি জেলায় তদন্ত অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা ও সততার পরিচয় দেন। সর্বশেষ ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর নিকলী থানায় ওসি হিসেবে যোগ দিয়ে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আরো পড়ুন...  কালিহাতীতে স্বাধীনতা দিবস পালিত

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “কুলিয়ারচরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে থানার দরজা সবসময় জনগণের জন্য খোলা থাকবে। ন্যায়বিচার নিশ্চিত করা এবং অপরাধ দমনই আমার প্রধান লক্ষ্য। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।” তিনি আরও জানান, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই থানায় সেবা পেতে পারেন, সে বিষয়েও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি থানাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপ দিতে নিয়মিত ওপেন হাউস ডে, বিট পুলিশিং সভা এবং স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের পরিকল্পনার কথা জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ নতুন ওসিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে কুলিয়ারচরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবেন।

উল্লেখ্য, কুলিয়ারচর উপজেলা ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হিসেবে পরিচিত। এ এলাকার সার্বিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় নতুন ওসির কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন এলাকাবাসী।

আরো পড়ুন...  বদরগঞ্জে দোকানপাটে হামলা-লুটপাটের অভিযোগ

কাজী আরিফ উদ্দিন ১৯৮১ সালে নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তার সততা, নিয়মশৃঙ্খলা ও কর্মনিষ্ঠাই তাকে একজন জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০