মোহন আলী, কুষ্টিয়া প্রতিনিধি-
১১ জানুয়ারি ২০২৬, ১:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গণভোট ও নিরাপত্তা ইস্যুতে ভেড়ামারায় পুলিশ সুপারের সভা

কুষ্টিয়ার ভেড়ামারায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভেড়ামারা থানার আয়োজনে শনিবার (গতকাল) সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটের পরিবেশ ও জননিরাপত্তা নিয়ে নিজেদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, অবৈধ অস্ত্র ও চোরাকারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, গত ৫ আগস্ট কুষ্টিয়া থানা থেকে লুট হওয়া বেশ কিছু অস্ত্র ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়—সেজন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। এ ক্ষেত্রে তিনি সকল রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন...  খাবারের লোভ দেখিয়ে ৬ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল গফুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার এসআই মাইদুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০