আশিকুর রহমান শান্ত, ভোলা জেলা প্রতিনিধি:
৪ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অর্থ আত্মসাতের অভিযোগ

ভোলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দোকান ভাড়ার অর্থের অনিয়ম ও আত্মসাতের অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহফুজুর রহমান বাচ্চু। অভিযোগ ওঠেছে, কমপ্লেক্সের দোকান ভাড়ার ব্যাংক অ্যাকাউন্টে জেলা প্রশাসকের স্বাক্ষরের মাধ্যমে পরিচালিত অর্থ অনিয়মভাবে উত্তোলন করেছেন তিনি।

সূত্রে জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি রূপালী ব্যাংক, মহাজনপট্টি শাখা থেকে তড়িঘড়ি করে প্রায় এক লক্ষ টাকা উত্তোলন করা হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক জহির উদ্দিন জানিয়েছেন, কমান্ডার মাহফুজুর রহমান ব্যাংকের সিকিউরিটি চেইঞ্জ করে ওই অর্থ উত্তোলন করেন। এর ফলে সরকারি নিয়ম মেনে পরিচালিত হওয়া অ্যাকাউন্টে অনিয়মের প্রমাণ মিলেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা কমান্ডার মাহফুজুর রহমান মেজাজ হারান এবং সাংবাদিকদের হুমকি প্রদান করেন। তিনি নিজেকে ওই অ্যাকাউন্টের মালিক দাবি করেছেন এবং বলেছেন, “এ অ্যাকাউন্টের মালিক জেলা প্রশাসক নয়, এটির মালিক আমি। অহেতুক নিউজ করলে ঝামেলায় পড়বেন।”

অন্যদিকে, অভিযুক্ত অনৈতিক অর্থ উত্তোলনে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন আরেক মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। তিনি জানান, সংগঠনের কাজে ব্যবহার করতে টাকা উত্তোলন করা হয়েছে এবং তা ঢাকা মিছিল-মিটিংয়ে খরচ করা হয়েছে।

আরো পড়ুন...  জাল-জেলে শূন্য ভোলার মেঘনা-তেঁতুলিয়া

এই ঘটনার পর জেলা প্রশাসন নড়েচড়ে বসেছে। জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানিয়েছেন, স্বাক্ষর পরিবর্তনের বিষয়টি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, “অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমার অজান্তেই স্বাক্ষর পরিবর্তন করা হয়েছে। ব্যাংক ম্যানেজার ও সমাজসেবা কর্মকর্তাদের ডেকেছি। টাকা কোন খাতে ব্যয় হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় সরকারি ফান্ডের অর্থ উত্তোলনে জালিয়াতির মতো গুরুতর অভিযোগে ভোলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে কি না, তা এখন দেখার বিষয়।

এদিকে, বিষয়টি নিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে লিখিত অভিযোগ দিয়েছেন ভোলা জেলা কমান্ড ইউনিটের সদস্য সচিব কেফায়েত উল্ল্যা। তিনি প্রমাণসহ অনিয়মের বিষয়টি কেন্দ্রীয় কমান্ডে উপস্থাপন করেছেন।

জেলাজুড়ে এই ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে, বিশেষ করে সরকারি তহবিল ব্যবহারে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার বিষয়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণই এখন জনগণ এবং মুক্তিযোদ্ধা মহলের নজরের প্রধান আকর্ষণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০