উজ্জল রায় , নড়াইল প্রতিনিধি
৫ মার্চ ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নড়াইলে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ও বুধবার (৪ মার্চ) নড়াইল সদর উপজেলার বিভিন্ন সড়কে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—রিয়াজ শেখ (২০) ও সাবেক বিজিবি সদস্য বুলবুল আক্তার (৬৪)।

প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে নড়াইল সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের কাগজীপাড়া এলাকায়। সেখানে নসিমন (ইঞ্জিনচালিত অবৈধ যান) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে রিয়াজ শেখ নামে এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিয়াজ শেখ নড়াইল সদর উপজেলার ফুলস্বর গ্রামের তরিকুল শেখের ছেলে। তিনি নড়াইল শহরের একটি প্রতিষ্ঠান ‘তৃষ্ণা ওয়াটার ড্রিংকিং’-এ ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে নসিমনযোগে বিশুদ্ধ পানির জার সরবরাহের জন্য নলদি ও মিঠাপুর এলাকায় যান রিয়াজ। বিভিন্ন স্থানে পানি সরবরাহ শেষে তিনি ফেরার পথে নড়াইল-মাগুরা সড়কের কাগজীপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

আরো পড়ুন...  অবশেষে গ্রেপ্তার সেই সিরিয়াল কিলার, পুলিশ দিল লোমহর্ষক বর্ণনা

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে, এর একদিন আগে বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় সাবেক বিজিবি সদস্য বুলবুল আক্তার (৬৪) নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে নড়াইল-যশোর মহাসড়কে উঠছিলেন বুলবুল আক্তার। এ সময় যশোর থেকে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বুলবুল আক্তার নড়াইল সদর পৌর এলাকার কুড়িগ্রাম এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর সাবেক সদস্য ছিলেন বলে জানা গেছে।

আরো পড়ুন...  সাদ্দামের প্যারোলে মুক্তির কোনো আবেদন করেনি পরিবার: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়দের মতে, নড়াইলের বিভিন্ন সড়কে বেপরোয়া যানবাহন চলাচল ও অবৈধ ইঞ্জিনচালিত যান ব্যবহারের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনা রোধে সড়কে কঠোর নজরদারি ও সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০