ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
৭ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খাবারের লোভ দেখিয়ে ৬ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

খাবারের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণ
গ্রেপ্তার মতিবুল ইসলাম | ছবি : সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে খাবারের প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মতিবুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মতিবুল ইসলাম উপজেলার মইশড় এলাকার মোকলেছুর রহমানের ছেলে। ভুক্তভোগী ওই শিশু এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগীর মা জানান, তার মেয়ে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় মতিবুল খাবার দেওয়ার কথা বলে তাকে নিজ বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মতিবুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত ধামুইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

ঘটনা জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালকে হাসপাতালে পাঠান। তিনি ভুক্তভোগী শিশুটির খোঁজখবর নেন এবং চিকিৎসককে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার অনুরোধ জানান।

আরো পড়ুন...  হাদি হত্যার মূল আসামি গ্রেপ্তারের পর যা জানালেন

পুলিশ সুপার বলেন, “ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মতিবুল ইসলামকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধর্ষকদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”

তিনি আরও জানান, ভুক্তভোগী শিশুর চিকিৎসার পাশাপাশি তার পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০