সাভার প্রতিনিধি
৭ মার্চ ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিবি প্রধান হারুনের নির্যাতনের শিকার ছাত্রদলের কেন্দ্রীয় পদপ্রার্থী সজীব রায়হান

রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, প্রতিবাদ মিছিল এবং সাংগঠনিক কর্মসূচিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রাখা ছাত্রদল নেতা মো. সজীব রায়হান বর্তমানে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। কিন্তু এই নেতাকে ২০২২ সালে গ্রেপ্তারের পর তৎকালীন ডিবি প্রধান হারুনের নেতৃত্বে নির্যাতনের শিকার হতে হয়েছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লেখক মুস্তাক আহমেদের কারাগারে মৃত্যুর প্রতিবাদ এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় সজীব রায়হানের নাম অন্তর্ভুক্ত করা হয়। পরে সাভার পৌর এলাকার কোটবাড়ি মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার ২১ মাস পর ২০২২ সালের ৩ নভেম্বর তাকে আবারও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হলে সেখানে তৎকালীন ডিবি প্রধান হারুনের নেতৃত্বে তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সজীব রায়হানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আটক অবস্থায় তাকে মারধর ও শারীরিকভাবে কঠোর নির্যাতন করা হয়। নির্যাতনের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে কারাগারে যাওয়ার পর প্রায় ২৮ দিন তিনি নিজে থেকে বিছানা থেকে উঠতে পারেননি। সে সময় সহবন্দী ও সহযোদ্ধারাই তাকে বাথরুমে নিয়ে যাওয়াসহ নিত্যদিনের কাজে সহায়তা করতেন।

আরো পড়ুন...  কালিহাতীতে বিএনপি প্রার্থী লুৎফর রহমান মতিনের নির্বাচনী প্রচারণা ও অফিস উদ্বোধন

রাজনৈতিক নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও জেল-জুলুমের মধ্যেও তিনি সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন বলে সহকর্মীরা জানান। দলীয় মিছিল, সমাবেশ, প্রতিবাদ সভা, আন্দোলন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সংগঠনের রাজপথের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

মো. সজীব রায়হান ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে সংগঠনের নানা আন্দোলন, প্রতিবাদ কর্মসূচি ও মিছিলে তার সক্রিয় উপস্থিতি তাকে নেতাকর্মীদের কাছে পরিচিত করে তোলে।

নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি মামলা, জেল-জুলুম ও নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও তিনি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন। বিভিন্ন আন্দোলন, প্রতিবাদ মিছিল ও সাংগঠনিক কর্মসূচিতে তার অংশগ্রহণের ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত দেখা যায়।

নেতাকর্মীদের ভালোবাসা ও সমর্থন নিয়ে সামনে আরও বড় পরিসরে সংগঠনের জন্য কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সজীব রায়হান। তাদের মতে, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ এবং সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

ত্যাগী ও রাজপথের আন্দোলনে সক্রিয় নেতাদের মূল্যায়নের আহ্বান জানিয়ে নেতাকর্মীরা বলেন, যারা দীর্ঘদিন মাঠে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের নেতৃত্বে এনে সংগঠনকে আরও শক্তিশালী করা প্রয়োজন। সেই প্রত্যাশা থেকেই তারা সজীব রায়হানের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০