প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
১১ জানুয়ারি ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেনবাগে দোকান ঘর নির্মাণ ঘিরে সংঘর্ষের শঙ্কা

সেনবাগে সরকারি খাস জমি দখল ও দোকান ঘর নির্মাণের অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ভুক্তভোগী মোঃ শাহ জাহান | ছবি: দৈনিক ইতিহাস
সেনবাগে সরকারি খাস জমি দখল ও দোকান ঘর নির্মাণের অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ভুক্তভোগী মোঃ শাহ জাহান | ছবি: দৈনিক ইতিহাস

নোয়াখালীর সেনবাগে সরকারি খাস জমি জোরপূর্বক দখল ও দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক চেয়ারম্যান ও তার পুত্রসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ শাহ জাহান (৫০)।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে মোঃ শাহ জাহান ঘটনাস্থল ও ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামের পূর্বপাড়া, ওয়াজবেপারী বাড়ীর বাসিন্দা হিসেবে তিনি সেনবাগ থানাধীন ২৭৬ নং সোনাকান্দি মৌজার ০২ নং খতিয়ানভুক্ত ১১ দাগের অংশে অবস্থিত সরকারি খাস জমি গত ১৩ বছর ধরে বৈধভাবে ইজারা নিয়ে ভোগদখল করছেন এবং নিয়মিত সরকারী খাজনা পরিশোধ করছেন।

মোঃ শাহ জাহান অভিযোগ করেন, কয়েক মাস আগে সরকারি নির্দেশে তার দোকান ঘর ভেঙে দেওয়ার পর জমিটি খালি ছিল। কিন্তু গত ৬ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টায় আবদুর রহমান চেয়ারম্যান (৬৫) ও তার পুত্র হৃদয় (২৩)সহ ১০–১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি জোরপূর্বক ওই জমি দখলের উদ্দেশ্যে দোকান ঘর নির্মাণ শুরু করে।

ভুক্তভোগী আরও জানান, তিনি সরকারি খাজনার কাগজপত্র নিয়ে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে মারধরের চেষ্টা এবং নানা ধরনের হুমকি–ধমকি দেয়। প্রাণরক্ষার্থে মোঃ শাহ জাহান ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। তিনি বলেন, “এভাবে বাধা ও হুমকির কারণে এলাকায় শান্তি বিরাজ করছে না এবং সংঘর্ষের আশঙ্কা রয়েছে।”

আরো পড়ুন...  ঢাকা-২ এ বিজয়ে উচ্ছ্বাস

সংবাদ সম্মেলনে মোঃ শাহ জাহান প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সরকারি খাস জমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরও বিষয়টি অবগত করেছেন।

সংবাদ প্রকাশের সময় পর্যন্ত অভিযুক্ত চেয়ারম্যান আবদুর রহমান, তার পুত্র হৃদয় এবং অন্যান্যদের বক্তব্য পাওয়া যায়নি। তবে মোঃ শাহ জাহান আশা প্রকাশ করেছেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং শান্তি নিশ্চিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০