
বাগেরহাটের ফকিরহাটে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার মূল আসামি মো. রমজান মোড়লকে (৬১) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (৭ মার্চ) দুপুরে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার রমজান মোড়ল ফকিরহাট উপজেলার কামটা গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গত ৩০ অক্টোবর রমজান মোড়ল ভুক্তভোগী শিশুটিকে ডেকে নিয়ে যায়। পরে তাকে ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করলে পাশের বাড়ির এক নারী ঘটনাস্থলে ছুটে আসেন। এতে আসামি রমজান মোড়ল ভয়ে পালিয়ে যায়।
ওসি আরও জানান, এ ঘটনায় শিশুটির বাবা নিজে বাদী হয়ে রমজান মোড়লের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফকিরহাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই রমজান পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাতে থাকে। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামে তার অবস্থান শনাক্ত করে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, “আসামিকে শনিবার দুপুরে বাগেরহাট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগী শিশু ও তার পরিবার এই গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন।”
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই ধর্ষকের বিচার দাবি করেছেন। তারা বলেন, “এ ধরনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে কেউ ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংঘটনের সাহস না পায়।
মন্তব্য করুন