শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি
৮ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিহাতীতে নারী দিবস পালিত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

রবিবার (৮ মার্চ) সকালে কালিহাতী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, নারীরা আজ সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ দিন দিন বাড়ছে। একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন...  চারঘাটে ভেজাল খাদ্য উৎপাদনে কঠোর অভিযান

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে। নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলাই আন্তর্জাতিক নারী দিবস পালনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিন্নাত আলম, সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এস এম এ খালিদ, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, কালিহাতী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা খাতুন, সুলতানা রাজিয়া লাভনী, লিলি আক্তারসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে নারী অধিকার, নারীর ক্ষমতায়ন এবং সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার বিষয়ে সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সমঅধিকার প্রতিষ্ঠা এবং নারীর নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০