
নাটোরের নলডাঙ্গায় আগামী ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগত অতিথিদের স্বাগত জানানো হয় এবং দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান জানান, এবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জেড এইচ লেলীন, কৃষি কর্মকর্তা সবুজ আলী, সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকার, পল্লী বিদ্যুৎ নলডাঙ্গা সাব জোনাল অফিসের এজিএম আবু তাহের, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আক্তার প্রমুখ।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক ও বিএনপি নেতা এম এ হাফিজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় দিবসটি সফলভাবে উদযাপনের জন্য বিভিন্ন কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করা হয়।
মন্তব্য করুন