মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
১০ মার্চ ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ৩০ বোতল মাদকসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‍্যাব-৫ এর মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল কাফ সিরাপসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (৯ মার্চ) রাতে শিবগঞ্জ পৌরসভার জালমাছমারী শহরাতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‍্যাব-৫), সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে র‍্যাবের একটি দল ওই এলাকায় টহল ও মাদকবিরোধী কার্যক্রম চালাচ্ছিল।

সন্ধ্যা প্রায় ৭টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালমাছমারী শহরাতলা এলাকায় একটি আমবাগানের ভেতরে মাদক কেনাবেচা হচ্ছে। পরে র‍্যাবের দলটি সেখানে অভিযান চালায়।

অভিযানকালে রাত প্রায় ৮টা ৩০ মিনিটে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির মালিকানাধীন আমবাগান থেকে ৩০ বোতল কাফ রিলিফ (Kuf Relief) উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন— বালিয়াদিঘী কলোনী এলাকার হেলিম (২৬), ফয়সাল (২০) ও মো. দেলোয়ার। তাদের সবার বাড়ি একই এলাকায়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  পীরগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০