মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ডিবির অভিযানে ২ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, মাদক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নগরের চন্দ্রিমা থানা এলাকার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকার বাসিন্দা মো. রজব আলীর ছেলে সজল হোসেন (২৬) এবং একই এলাকার শাকিল হোসেন (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সজল ও শাকিলকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পরে তাদের ঘর তল্লাশি করে ছিনতাই কাজে ব্যবহৃত আনুমানিক ২ ফুট ৮ ইঞ্চি লম্বা এক প্রান্ত ধারালো একটি দেশীয় সামুরাই অস্ত্র, লোহার তৈরি দুই প্রান্ত ধারালো দুটি দেশীয় চাইনিজ কুড়াল, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত বৈধ কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মহানগর এলাকায় ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মধ্যে সজল হোসেনের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় একটি ছিনতাই মামলা, একটি পেনাল কোডের মামলা এবং একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে শাকিল হোসেনের বিরুদ্ধে একই থানায় দুটি মাদক মামলা ও একটি পেনাল কোডের মামলা বিচারাধীন রয়েছে।

আরো পড়ুন...  রাজশাহীতে প্রেসক্লাব সভাপতির ওপর সন্ত্রাসী হামলা

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০