
মহান স্বাধীনতা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজ উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও মো. রফিকুল ইসলাম আলী।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মো. রফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ দীন ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কুলিয়ারচর উপজেলা কমিটির সভাপতি ডা. এম. হাবিল (হাবিল বাঙালি) ও সাধারণ সম্পাদক মো. হারিছ মিয়া।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা সভায় অংশ নেন। তাদের মধ্যে ছিলেন সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, রামদী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তোফা কামাল (কাজল), ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন এবং উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. লিপি আক্তার।
সভায় উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের এক ঐতিহাসিক স্মারক। এই দিনটি নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তাই দিবসটি যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা অত্যন্ত প্রয়োজন।
সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। এতে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজনের পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় উপস্থিত বক্তারা দিবসটিকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করতে গঠনমূলক মতামত তুলে ধরেন। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এবারের মহান স্বাধীনতা দিবস উদযাপন আরও সুন্দর, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণভাবে পালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন