মাহিদুল ইসলাম ফরহাদ, চাপাইনবয়াবগঞ্জ জেলা প্রতিনিধি-
১৩ জানুয়ারি ২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাতের আঁধারেও মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়কের শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক। কোনো প্রচারণা কিংবা আনুষ্ঠানিকতা ছাড়াই রাতের আঁধারে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি।

গত কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তাপমাত্রা আশঙ্কাজনকভাবে কমে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ে দুঃস্থ, ছিন্নমূল ও অসহায় মানুষ। কনকনে শীতে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়ে। এই মানবিক সংকট উপলব্ধি করে গতকাল রবিবার (১১ জানুয়ারি) মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

লোকচক্ষুর অন্তরালে, কোনো ধরনের প্রচার ছাড়াই তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী দুর্গম এলাকায় রাতের আঁধারে উপস্থিত হন। শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে উষ্ণতার প্রতীক হিসেবে কম্বল তুলে দেন তাদের হাতে। হঠাৎ করে গভীর রাতে বিজিবি অধিনায়ককে নিজের দরজায় কম্বল হাতে দেখে অনেক অসহায় মানুষ আবেগ-আপ্লুত হয়ে পড়েন।

শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীরা বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এমন মানবিক সহায়তা শুধু শারীরিক উষ্ণতাই নয়, মানসিক শক্তিও জোগায়। বিজিবির এই উদ্যোগে তারা নিজেদের নিরাপদ ও সম্মানিত মনে করছেন বলে জানান।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে দুজন নিহত, তিনজন আহত

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়কের এই মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বেসামরিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সাধারণ মানুষ মনে করছেন, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি যে সমাজ ও মানুষের প্রতি কতটা দায়বদ্ধ—এই উদ্যোগ তারই বাস্তব প্রতিফলন।

স্থানীয়দের মতে, বিজিবি অধিনায়কের এই উদার ও মানবদরদী কার্যক্রম সমাজের বিত্তবান ও প্রভাবশালী মহলকেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে এই মানবিক সহায়তা সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

এ ধরনের নিঃস্বার্থ উদ্যোগে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে এবং শীতার্ত মানুষের মাঝে আশার আলো সঞ্চার করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০