প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চিফ (নোয়াখালী):
১৩ জানুয়ারি ২০২৬, ২:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গভীর রাতে ডিবির অভিযান: ঝোপ থেকে পরিত্যক্ত রিভলবার উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত রিভলবার উদ্ধার করেছে। অভিযানটি দিবাগত রাত আনুমানিক ১২:৩০ মিনিটে বেগমগঞ্জ মডেল থানাধীন ০৫নং ছয়ানি ইউনিয়নের ছয়ানি পূর্ব বাজার সংলগ্ন জোড়া ব্রিজের উত্তরে পরিচালিত হয়।

ডিবি সূত্র জানায়, নিয়মিত টহল ডিউটির সময় গোপন সূত্র থেকে খবর পাওয়া যায় যে, ওই এলাকায় একটি খালি জায়গার ঝোপের মধ্যে কিছু অবৈধ অস্ত্র লুকানো রয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সোলায়মানের নেতৃত্বে এসআই (নিঃ) অনুপ চক্রবর্তীসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝোপের তল্লাশি চালান। তল্লাশির সময় একটি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রাখা একটি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশ এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার পক্ষ থেকে এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ডিবি কর্মকর্তারা স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র বহনের ঘটনা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন...  বাজারে অরাজকতার মধ্যেই বাড়ল এলপিজির দাম

এ ধরনের অভিযান স্থানীয় এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের শনাক্ত ও দমন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১০

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১১

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১২

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৩

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৪

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৫

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৬

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৭

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৮

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৯

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

২০