
পবিত্র মাহে রমজান উপলক্ষে মোংলা প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের কার্যনির্বাহি কমিটির আয়োজনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, প্রেস ক্লাবের এই সুন্দর আয়োজন জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রেস ক্লাব সংবাদ পরিবেশনের পাশাপাশি রমজানের শিক্ষা নিয়ে সবার সাহায্য-সহযোগিতা এগিয়ে আসুক এটাই প্রত্যাশা করি। সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করতেই এই আয়োজন করা হয়েছে।
বক্তারা আরো বলেন, রমজান মাসের পাশাপাশি অন্যান্য মাসেও যেন আমরা সবাইকে সহযোগিতা করতে পারি সেদিকে আমাদের নজর রাখতে হবে। রমজান মাস সাংবাদিকতার ওপরও ব্যাপক প্রভাব ফেলে; শিক্ষা দেয় সততা ও ন্যায়ের পথে অগ্রসর হওয়ার জন্য। রমজানের শিক্ষা নিয়ে আমরা সারাবছর চলতে পারব বলে আশাবাদ রাখছি।
ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত অতিথিরা এ আয়োজনকে সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ উল্লেখ করে আয়োজকদের ধন্যবাদ জানান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সভাপতি আহসান হাবিব হাসান, সাধারণ সম্পাদক হাসান গাজী, সহ-সভাপতি এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক ইলিয়াচ হোসেন, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম শান্ত, কার্যনির্বাহী সদস্য মো: মাসুদ রানা, হাছিব সরদার, আলী আজীম সহ প্রেস ক্লাবের সদস্য বৃন্দ।
মন্তব্য করুন