মো: জুয়েল রানা, মাগুরা প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীপুরে ‘প্রত্যয়’-এর ইফতার মাহফিল

মাগুরার শ্রীপুর উপজেলায় সামাজিক সংগঠন “প্রত্যয়”-এর উদ্যোগে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসের শেষ প্রান্তে আয়োজিত এই মাহফিল স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

বৃহস্পতিবার বিকালে উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সামাজিক সংগঠন “প্রত্যয়”-এর পরিচালক ফাহিম রেজা প্রিন্সের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যয়ের অন্যতম পৃষ্ঠপোষক এবং শিক্ষা অধিদপ্তর ঢাকা মেট্রো সার্কেলের নির্বাহী তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান শওকত, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. হুসাইন শওকত এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান ও মোল্যা খলিলুর রহমান, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক খন্দকার সাহেব আলীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  অতীতে বিএনপি-জামায়াত সরকারের আমলে মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি : চরমোনাই পীর

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্ছু, সাবেক সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল চৌধুরী, শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. সেলিম মোল্যা, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন ও মো. হাসান, শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তরসহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রত্যয়ের প্রতিষ্ঠাতা সদস্য মুরাদ হোসেন, আজিজুল ইসলাম ও শাকিল মোল্যা এবং সংগঠনের অন্যান্য সদস্য, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, “প্রত্যয়” একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যা প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবছর ২৯ রমজানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা সংগঠনটির অন্যতম প্রধান কার্যক্রম। এ বছর আয়োজন করা হয় তাদের ১৬তম ইফতার মাহফিল।

আরো পড়ুন...  শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সংগঠনটির ধারাবাহিক মানবিক উদ্যোগ, সমাজসেবামূলক কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে ইতোমধ্যেই এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে “প্রত্যয়”। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন সমাজে ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০