হাফিজ মাছুম আহমেদ দুধরচকি
২১ মার্চ ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুধরচকির ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম, সিলেট-এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও সাংবাদিক হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত হয়েছে। এই পবিত্র উৎসবটি শুধু আনন্দের নয়, বরং আত্মশুদ্ধি, সংযম এবং মানবতার শিক্ষা ধারণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি আশা প্রকাশ করেন, রমজান মাসে অর্জিত আত্মসংযম ও তাকওয়া যেন সারা বছর আমাদের জীবনে প্রতিফলিত হয়।

শুভেচ্ছা বার্তায় দুধরচকী বর্তমান সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে কিছু ঈমানদার, মুত্তাকী ও দেশপ্রেমিক ব্যক্তি, প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন রমজান মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাদের আর্থিক সহায়তা, ইফতার বিতরণ এবং দুস্থদের সেবামূলক কার্যক্রমের ফলে অনেক গরিব মানুষের মাঝে ঈদের আনন্দ কিছুটা হলেও ফিরে এসেছে। তিনি এসব মহতী উদ্যোগকে আন্তরিকভাবে অভিনন্দন ও সাধুবাদ জানান।

আরো পড়ুন...  রাজশাহীর সিটি পশুহাট ইজারায় অনিয়মের অভিযোগ

তিনি আরও বলেন, সমাজে ন্যায়বিচার, সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনের শপথ নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের প্রতিটি মানুষ সমানভাবে সুখ ও স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারে।

এছাড়াও তিনি মুসলিম উম্মাহর প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে নির্যাতিত ও নিপীড়িত মুসলমানদের জন্য মহান আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করা প্রয়োজন। তাদের কষ্ট লাঘব এবং শান্তি প্রতিষ্ঠার জন্য সকলকে আন্তরিকভাবে প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সবশেষে হাফিজ মাছুম আহমদ দুধরচকী দেশবাসী, সংগঠনের নেতাকর্মী এবং সকল শুভাকাঙ্খীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন— “ঈদ মোবারক।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

ঝালকাঠি চত্বর উদ্বোধন

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১০

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১১

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১২

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৩

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৪

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৫

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

১৭

তেল বিক্রিকে কেন্দ্র করে পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

১৮

মোরেলগঞ্জে ছাত্রদল নেতা আলি আজিমকে জড়িয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

১৯

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

২০