জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
২৪ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দায়িত্বে থাকা অবস্থায় এএসআই’র মৃত্যু, গুজব না ছড়াতে পুলিশের আহ্বান

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ সদস্য এএসআই (নিঃ) রূপন কান্তি দে’র মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুজব ও বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।

সোমবার (২৩ মার্চ) দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার আওতায় নেওয়া হলেও পরবর্তীতে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, তিনি চকরিয়া থানাধীন হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনরত অবস্থায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কক্সবাজারের পুলিশ সুপার সবাইকে গুজবে কান না দিয়ে সঠিক তথ্য যাচাই করে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

পুলিশ প্রশাসন বলছে, দায়িত্ব পালনকালে একজন সদস্যের এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনায় দায়িত্বশীল আচরণ এবং যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকা সকলের জন্য জরুরি।

Facebook Comments Box
আরো পড়ুন...  মোরেলগঞ্জে ডরপ এক্সেস প্রকল্পের অগ্রগতি সভা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০