প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
২৪ মার্চ ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদি হত্যা নিয়ে ‘রাজনৈতিক নাটক’—জামায়াত-শিবির ও এনসিপিকে কাঠগড়ায় ছাত্রদল নেতা

নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি ঘটনাকে ঘিরে ‘মিথ্যা ন্যারেটিভ’ তৈরি ও প্রপাগাণ্ডা চালানোর অভিযোগ তুলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (২৩ মার্চ) রাতে নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, হাতিয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি মহল, বিশেষ করে এনসিপির নেতারা, যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছে।

নাছির উদ্দীন নাছির বলেন, “তদন্তে যদি প্রমাণিত হয় ঘটনাটি সাজানো বা অতিরঞ্জিত, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, মানবিক ইস্যুকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো সমাজে অস্থিরতা সৃষ্টি করে, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন জরুরি।

এ সময় তিনি ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গ টেনে অভিযোগ করেন, এই ঘটনায় প্রকৃত বিচার দাবিতে জামায়াত-শিবির ও এনসিপির দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। বরং তারা এখন রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করছে।

তিনি বলেন, “হাদি হত্যার মতো স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।”

ছাত্রদল নেতা আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের নাম জড়িয়ে অপপ্রচার চালিয়েছে, যা বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা।

আরো পড়ুন...  কুয়াকাটায় উপকূলীয় ইস্যু নিয়ে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

তিনি জোর দিয়ে বলেন, হাদি হত্যার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে রাজনৈতিকভাবে ঘটনাকে ব্যবহার করার প্রবণতা বন্ধের আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৫ সালে সংঘটিত ওসমান হাদি হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং এর বিচার দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

১০

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

১১

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

১২

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

১৩

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

১৪

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১৫

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১৬

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১৭

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৮

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৯

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

২০