প্রোফেসর ড. মোহাম্মদ আবু নাসের, ব্যুরো চীফ (নোয়াখালী)
২৯ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শয়ন কক্ষে মদের আস্তানা: গ্রেফতার ৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শয়ন কক্ষে গড়ে তোলা মদের আস্তানা থেকে ৩৯ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘মা-মনি নিবাস’ নামের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির মো. নুরুল আমিনের ছেলে মো. মাহফুজুর রহমান সাকিব (৩০), চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকার শংকর সাহার ছেলে হৃদয় সাহা (৩২) এবং একই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া এলাকার নারায়ণ চন্দ্র ঘোষের ছেলে শিপন চন্দ্র ঘোষ (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে একলাশপুর ইউনিয়নের ওই ভবনের দ্বিতীয় তলার ৬ নম্বর ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মাদক কারবারি সাকিবের শয়ন কক্ষ থেকে ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যা সেখানে অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ফ্ল্যাটটি দীর্ঘদিন ধরে মাদক সংরক্ষণ ও সরবরাহের জন্য ব্যবহার করা হচ্ছিল। শয়ন কক্ষকে গোপন আস্তানা হিসেবে ব্যবহার করে তারা স্থানীয় এলাকায় মদ সরবরাহের একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন...  সেনবাগে ক্রীড়াবিদ হেদায়েত উল্লাহর ইন্তেকাল

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকেই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্য কোনো সহযোগী পালিয়ে গেছে কিনা, সে বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের নোয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয়দের মতে, আবাসিক এলাকায় এ ধরনের অবৈধ কার্যক্রম উদ্বেগজনক। তারা আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০