মাহিদুল ইসলাম ফরহাদ, চাপাইনবয়াবগঞ্জ জেলা প্রতিনিধি-
৩০ মার্চ ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ রূপ নিয়েছে হাম: ৩ মাসে ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে উপচে পড়া ভিড়

চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মধ্যে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই; মেঝে, বারান্দা এমনকি সিঁড়ির নিচে গাদাগাদি করে চলছে আক্রান্ত শিশুদের চিকিৎসা। গত তিন মাসে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ১৫ থেকে ২৭ মার্চের মধ্যে ১৩০ জন হাম আক্রান্ত শিশুকে ভর্তি করা হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। রোগীর চাপ সামলাতে কিডনি ডায়ালসিস ওয়ার্ডকে অস্থায়ী আইসোলেশন ওয়ার্ড বানানো হলেও সেখানে জায়গার সংকুলান হচ্ছে না। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতায় ভুগছে, কিন্তু সংকটাপন্ন শিশুদের জন্য হাসপাতালে কোনো আইসিইউ সুবিধা নেই।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান জানান, রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ায় চিকিৎসক ও নার্সরা হিমশিম খাচ্ছেন। সংক্রমণ রোধে পুরাতন ভবনের তৃতীয় তলায় আলাদা ব্যবস্থা করা হয়েছে। জেলা হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ মাহফুজ রায়হান জানান, মৃত চার শিশুই মূলত টিকা না নেওয়া বা রোগ শনাক্তে বিলম্বের কারণে মারা গেছে। তিনি ৯ ও ১৫ মাস বয়সে হাম-রুবেলার দুটি ডোজ সম্পন্ন করার ওপর জোর দিয়েছেন।

আরো পড়ুন...  শরণখোলায় শিবির সভাপতিকে মারধরের অভিযোগ, বাড়ছে উত্তেজনা

সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন জানান, নিয়ম অনুযায়ী ২০২৪ সালে হাম প্রতিরোধের বিশেষ ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও তা সম্পন্ন হয়নি। তবে আগামী এপ্রিল বা মে মাসে এই ক্যাম্পেইন শুরু হতে পারে। বর্তমানে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রোগী শনাক্ত ও সচেতনতার কাজ করছেন।

চিকিৎসা নিতে আসা অভিভাবকরা জানান, ছোঁয়াচে রোগ হওয়ায় তারা চরম আতঙ্কে আছেন। হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী থাকায় এক শিশু থেকে অন্য শিশুর মাঝে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বাড়ছে। চিকিৎসকরা শিশুদের ভিড় এড়িয়ে চলা এবং আক্রান্ত হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০