আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি,
৩১ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যৌতুক নির্যাতন: ৯৯৯-এ ফোনে উদ্ধার

ভোলার সদর উপজেলার আলীনগর ইউনিয়নে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শুক্রবার (২৭ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার গৃহবধূ শামিমা আক্তার মিতু বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহে আলম ও নারগিস আক্তারের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ জানুয়ারি ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের বাসিন্দা আবুল কালামের ছেলে ও ভোলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ইমাম হোসেন বাপ্পীর সঙ্গে মিতুর বিয়ে হয়। বিয়ের সময় কনের পরিবার থেকে নগদ ১০ লাখ টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার এবং প্রায় ৪ লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, এত কিছুর পরও বিয়ের পর থেকেই অতিরিক্ত যৌতুকের দাবিতে মিতুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়।

ভুক্তভোগীর পরিবার জানায়, স্বামী ইমাম হোসেন বাপ্পী তার মা জোসনা বেগমের প্ররোচনায় প্রায়ই মিতুকে মারধর করতেন। সর্বশেষ গত শুক্রবার রাতে যৌতুকের বিষয় নিয়ে বিরোধের জেরে মিতুকে নির্মমভাবে মারধর করা হয়। এ সময় তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়লে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে মিতুর মা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আরো পড়ুন...  ১৬ মার্চ দিনাজপুরে সাহাপাড়া খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এ ঘটনায় এর আগেও নির্যাতনের অভিযোগ রয়েছে। গত ২০ মার্চ একই ধরনের ঘটনায় শ্বশুর আবুল কালাম ও ননদ জুলি ও হ্যাপীর বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে মিতুর ওপর নির্যাতন চালানো হচ্ছে এবং তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তারা জানান, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে প্রস্তুতি চলছে এবং দ্রুত মামলা দায়ের করা হবে।

অভিযুক্ত শিক্ষক ইমাম হোসেন বাপ্পী এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, “নিউজ করলে আমার চাকরির সমস্যা হবে,” এবং সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

স্থানীয় সচেতন মহল বলছে, যৌতুকের মতো সামাজিক ব্যাধি এখনও সমাজে বিদ্যমান, যা নারীদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান ও দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০