শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জব্দ ঘোড়া নিয়ে বিতর্ক, পরে নিলাম

গাজীপুরের কালিয়াকৈর থানায় জব্দ রাখা ঘোড়া গোপনে বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন শেষ পর্যন্ত ঘোড়াগুলো উদ্ধার করে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করেছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নিলামে ৮টি ঘোড়া মোট ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়।

স্থানীয় সূত্র ও প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ কালিয়াকৈর উপজেলার খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে ৯টি ঘোড়া উদ্ধার করে ফুলবাড়ীয়া ফাঁড়ি পুলিশ। পরে সেগুলো থানার হেফাজতে রাখা হয়। তবে হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে একটি ঘোড়া মারা যায়।

অভিযোগ রয়েছে, অবশিষ্ট ৮টি ঘোড়া থানায় সংরক্ষিত থাকা অবস্থায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন গত রবিবার ভোরে গোপনে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সোমবার সকালে থানায় ঘোড়াগুলো না দেখে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পোস্ট দেন। অল্প সময়ের মধ্যেই বিষয়টি ভাইরাল হয়ে পড়ে এবং সমালোচনার ঝড় ওঠে।

আরো পড়ুন...  সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘোড়াগুলো পুনরায় থানায় ফিরিয়ে আনে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশ্য নিলামের আয়োজন করা হয়। নিলামে একাধিক ক্রেতা অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতামূলক দর হাঁকার মাধ্যমে ঘোড়াগুলো বিক্রি করা হয়।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, “ঘোড়াগুলো যথাযথ নিয়ম মেনে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। পূর্বে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, তা নিরসনের জন্যই স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিলাম সম্পন্ন করা হয়েছে।”

অন্যদিকে, অভিযুক্ত ওসি খন্দকার নাসির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘোড়াগুলো বিক্রি করা হয়নি, সাময়িকভাবে একজনের জিম্মায় দেওয়া হয়েছিল। পরে সেগুলো থানায় ফিরিয়ে এনে নিয়ম অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।”

তবে স্থানীয়দের দাবি, শুরুতেই যদি স্বচ্ছতা বজায় রাখা হতো, তাহলে এ ধরনের বিতর্কের সৃষ্টি হতো না। তাদের অভিযোগ, গোপনে কম দামে বিক্রির চেষ্টা থেকেই পুরো পরিস্থিতির উদ্ভব। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সচেতন মহল মনে করছে, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। অন্যথায় এ ধরনের ঘটনা জনমনে আস্থা সংকট তৈরি করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১০

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১১

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১২

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৩

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৪

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৫

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৬

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৭

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৮

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৯

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

২০