শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি-
১ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে নাবালিকা কন্যা সন্তান দত্তক, নোটারি আদালতে এফিডেভিট সম্পন্ন

টাঙ্গাইল-এ এক দম্পতি তাদের নাবালিকা কন্যা সন্তানকে অপর এক নিঃসন্তান দম্পতির কাছে দত্তক বা পালক হিসেবে প্রদান করেছেন। এ বিষয়ে নোটারী পাবলিক আদালত-এ একটি এফিডেভিট সম্পন্ন হয়েছে।

এফিডেভিট সূত্রে জানা যায়, সখিপুর উপজেলা-র গড়গোবিন্দপুর এলাকার বাসিন্দা মোঃ সুমন মিয়া ও তার স্ত্রী মোসাঃ জেসমিন আক্তার তাদের কন্যা সন্তান হিরামনিকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেন। শিশুটির জন্ম তারিখ ২৭ এপ্রিল ২০২৫।

এফিডেভিটে উল্লেখ করা হয়, পারিবারিক ও মানবিক বিষয় বিবেচনায় নিয়ে তারা এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

অন্যদিকে কালিহাতী উপজেলা-র কোনাবাড়ী এলাকার বাসিন্দা মোঃ জলিল মিঞা ও তার স্ত্রী সেলিনা আক্তার মৌ দীর্ঘদিন ধরে নিঃসন্তান থাকায় শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে উভয় পক্ষের সম্মতিতে আলোচনা করে শিশুটির ভবিষ্যৎ কল্যাণ, সুশিক্ষা ও সুন্দরভাবে বেড়ে ওঠার বিষয় বিবেচনায় দত্তক প্রদান কার্যক্রম সম্পন্ন করা হয়।

এফিডেভিটে আরও বলা হয়েছে, দত্তক গ্রহণের পর শিশুটি পালক পিতা-মাতার পরিচয়ে বেড়ে উঠবে। শিক্ষা সনদসহ প্রয়োজনীয় সব নথিতে পালক পিতা-মাতার নাম ব্যবহার করা হবে। জৈবিক পিতা-মাতাও ভবিষ্যতে সন্তানের ওপর কোনো দাবি করবেন না বলে অঙ্গীকার করেছেন।

আরো পড়ুন...  ভান্ডারিয়ায় দলবদল বিতর্কে সম্রাট

এছাড়া শিশুটির লালন-পালন, ভরণ-পোষণ, আধুনিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব দত্তক গ্রহণকারী দম্পতির ওপর ন্যস্ত থাকবে বলে এফিডেভিটে উল্লেখ রয়েছে।

এফিডেভিটকারীরা জানিয়েছেন, তারা স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে এবং কারও প্ররোচনা ছাড়াই এ সিদ্ধান্ত নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১০

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১১

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১২

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১৩

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৪

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৫

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৬

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৭

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৮

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৯

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

২০