মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া, নোয়াখালী প্রতিনিধি
১ এপ্রিল ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ডিসি-সাংবাদিক মতবিনিময়ে উঠে এলো নানা সংকট

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক ও সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় জেলার নানা সমস্যা উঠে এসেছে। অবৈধভাবে মাটি কাটা, মাদক পাচার, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনদুর্ভোগ নিয়ে সরব হন গণমাধ্যমকর্মীরা। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার এবং জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি গোলাম মোস্তফা মন্টু, জেলা প্রেসক্লাব-এর সভাপতি হোসেন শাহনেওয়াজ, গৌড় বাংলা-র প্রকাশক ও সম্পাদক হাসিব হোসেন, চাঁপাই দর্পণ-এর প্রকাশক ও সম্পাদক এবং Channel i-এর জেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু।

আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন এসোসিয়েশন-এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিটি প্রেসক্লাব-এর সভাপতি কামাল সুকরানা, সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, জোনাব আলী, আজিজুল ইসলাম শিশির, মডেল প্রেসক্লাব-এর সভাপতি ফেরদৌস সিহানুক (শান্ত) এবং মহানন্দা প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক এনামুল হক নাসিমসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আরো পড়ুন...  শ্রীপুরে ‘প্রত্যয়’-এর ইফতার মাহফিল

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এতে কৃষিজমি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক পাচারও উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব বিষয়ে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি জানান তারা।

সাংবাদিকরা আরও বলেন, জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনদুর্ভোগের নানা বিষয় রয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন। বিশেষ করে শহরের যানজট, ভাঙা রাস্তা, ড্রেনেজ সংকট ও সরকারি সেবায় ভোগান্তির বিষয়ও সভায় উঠে আসে।

জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, জেলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। সাংবাদিকদের দেওয়া তথ্য ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। জেলার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১০

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১১

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১২

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৩

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৪

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৫

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৬

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৭

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৮

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৯

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

২০