মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
৪ এপ্রিল ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে হাম পরিস্থিতি, হাসপাতালে এমপি বুলবুলের পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জে হাম-এর প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। জাতীয় সংসদের অধিবেশন শেষে তিনি দ্রুত জেলায় এসে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টায় হাসপাতাল পরিদর্শনকালে এমপি বুলবুল রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি সাংবাদিকদের জানান, দেশের অন্যান্য জেলার তুলনায় চাঁপাইনবাবগঞ্জে হাম রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। একটি পরিসংখ্যান অনুযায়ী, সারাদেশের মোট হাম রোগীর প্রায় ১০ শতাংশ এই জেলাতেই শনাক্ত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, কম বয়সী শিশুদের মধ্যেই এই রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে, কারণ ৯ মাস বয়সের আগে সাধারণত হামের টিকা প্রদান করা হয় না। ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিশুদের আক্রান্ত হওয়ার হার বেশি। তবে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে ৬ মাস বয়স থেকেই শিশুদের টিকা প্রদান করা হবে। আগামী ৫ এপ্রিল থেকে বিশেষ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলেও তিনি জানান।

আরো পড়ুন...  চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন এমপি বুলবুল। বিশেষ করে বিশুদ্ধ পানির সংকট নিরসনে জরুরি ভিত্তিতে একটি পানি পরিশোধন ফিল্টার স্থাপন করা হয়েছে এবং আরও ৮-১০টি ফিল্টার স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই এই সমস্যা সমাধান হবে।

এছাড়া হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের প্রতি দায়িত্বশীলতার সঙ্গে অতিরিক্ত উদ্যোগ গ্রহণ করে রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ দীর্ঘদিন ধরে অবহেলিত এলাকা হওয়ায় এখানে ২৫০ শয্যার হাসপাতাল থাকলেও পূর্ণাঙ্গ সুবিধা চালু হয়নি। তবে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং শিগগিরই সব সুবিধা চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান, আরএমও ডা. মো. আব্দুস সামাদসহ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১০

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১১

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১২

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৩

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৪

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৫

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৬

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৭

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৮

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৯

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

২০