কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
৪ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও প্রতারণা: হিলিতে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সফিউল ইসলামকে (৩৯) বিয়ের প্রলোভনে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, প্রতারণা ও ধর্ষণের অভিযোগে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে তাকে আটক করা হয়। আটককৃত ডা. সফিউল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জারুল্যা গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং বর্তমানে হাকিমপুরে ভেটেরিনারি সার্জন হিসেবে কর্মরত।

ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ অনুযায়ী, অসুস্থ স্বামীর চিকিৎসার সূত্র ধরে অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তী সময়ে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। অভিযোগ করা হয়, ডা. সফিউল বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় নিজ সরকারি কোয়ার্টারে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং তাকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের জন্য চাপ প্রয়োগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তের চাপে গত ৫ অক্টোবর ২০২৫ তারিখে ভুক্তভোগী তার স্বামীকে তালাক দেন। এরপর ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের মাত্র কয়েকদিনের মাথায় গত ১০ ফেব্রুয়ারি অভিযুক্ত কর্মকর্তা গোপনে তাকে তালাক প্রদান করেন, যা ভুক্তভোগী ১৬ ফেব্রুয়ারি পোস্ট অফিসের নোটিশের মাধ্যমে জানতে পারেন। সর্বশেষ গত শুক্রবার সকালে পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে অফিসে ডেকে নিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ছাত্রদল নেতা আলি আজিমকে জড়িয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

হাকিমপুর থানার উপ-পরিদর্শক মাহফুজার রহমান জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাকে আটক করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০