কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
৫ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহিপুরে বিশেষ ব্যবস্থায় জেলেদের মাঝে ন্যায্যমূল্যে জ্বালানি তেল সরবরাহ

পটুয়াখালীর মহিপুরে তীব্র জ্বালানি সংকটের মুখে থাকা জেলেদের সহায়তায় বিশেষ ব্যবস্থায় ন্যায্যমূল্যে তেল সরবরাহ শুরু করেছে জেলা ও উপজেলা প্রশাসন। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যার পর মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরে ট্রলার মালিক ও মাঝিদের মাঝে ২৭ হাজার লিটার ডিজেল বিতরণ করা হয়।

পটুয়াখালী জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক উপস্থিত থেকে এই কার্যক্রম পরিচালনা করেন।

কলাপাড়ার বিসমিল্লাহ ফিলিং স্টেশন ও কুয়াকাটার ফরাজী ফিলিং স্টেশনের মাধ্যমে মহিপুর সদর ইউনিয়নে ১৫ হাজার লিটার এবং লতাচাপলী ইউনিয়নে ১২ হাজার লিটার জ্বালানি সরবরাহ করা হয়। প্রতি লিটার তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০১.৭৪ টাকা।

প্রশাসনের পক্ষ থেকে মহিপুরে ছোট-বড় ট্রলার ভেদে সর্বনিম্ন ৪০০ লিটার থেকে সর্বোচ্চ ১০০০ লিটার পর্যন্ত তেল দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ২০ জন ট্রলার মালিকের মাঝে ১৫ হাজার লিটার তেল বিতরণ করা হয় এবং আলীপুরেও একই পদ্ধতিতে বাকি তেল সরবরাহ করা হয়েছে।

এসময় মহিপুর সদর ইউপি চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী, মৎস্য আড়ৎ মালিক সমিতির সহ-সভাপতি রাজু আহম্মেদ রাজা ও সাধারণ সম্পাদক সুমন দাসসহ মৎস্যজীবী নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  বাগেরহাটে বিএনপির দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

জ্বালানি সংকটের কারণে গত ৪-৫ দিন ধরে শতাধিক ট্রলার সাগরে যেতে না পেরে ঘাটে অলস বসে ছিল। প্রশাসনের এই উদ্যোগকে জেলেরা সাধুবাদ জানালেও বড় ট্রলারের মালিকরা কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন। তাদের দাবি, একটি বড় ট্রলার গভীর সাগরে ৫-৭ দিনের জন্য মাছ শিকারে গেলে কমপক্ষে ২৫০০ লিটার তেলের প্রয়োজন হয়। বর্তমানে বরাদ্দকৃত ১০০০ লিটার তেল নিয়ে সাগরে যাওয়া তাদের জন্য কঠিন।

আগামী ১৫ এপ্রিল থেকে সাগরে মৎস্য আহরণে সরকারি নিষেধাজ্ঞা (অবরোধ) শুরু হবে। মৎস্যজীবী ও ট্রলার মালিকদের দাবি, অবরোধের আগের এই কয়েকদিন যেন নিয়মিত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়। এতে জেলেরা তাদের পরিবার নিয়ে আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবেন এবং সরকারের রাজস্ব আয়ও অব্যাহত থাকবে।

ইউপি চেয়ারম্যান ফজলু গাজী জানান, আগামীকালও একইভাবে জ্বালানি সরবরাহ কার্যক্রম চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১০

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১১

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১২

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১৩

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৪

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৫

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৬

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৭

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৮

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৯

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

২০