উজ্জল রায়, নড়াইল প্রতিনিধি
৮ এপ্রিল ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

নড়াইলের লোহাগড়া উপজেলায় দাফনের প্রায় সাত মাস পর পিকনিক স্পটের কাউন্টার ব্যবস্থাপক মুকুল মোল্যা’র মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। হত্যা-সংক্রান্ত অভিযোগের তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা কেন্দ্রীয় কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

নিহত মুকুল মোল্যা লক্ষ্মীপাশা গ্রামের মৃত রুহুল আমীন মোল্যার ছেলে এবং স্থানীয় একটি নিরিবিলি পিকনিক স্পটের কাউন্টার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। নড়াইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ২৭ আগস্ট বিকেলে একই উপজেলার রাজোপুর এলাকার ভাড়াটিয়া আবু সাঈদ, আরিনা জান্নাতুল ও সাহানুর বেগমসহ কয়েকজন ওই পিকনিক স্পটে বেড়াতে আসেন। সেখানে রাতযাপনের জন্য কক্ষ ভাড়া নেওয়াকে কেন্দ্র করে ব্যবস্থাপক মুকুলের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং অভিযুক্তরা মুকুল মোল্যাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় মুকুলকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সে সময় তার পরিবারের সদস্যরা মারধরের বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। ফলে মৃত্যুর প্রকৃত কারণ না জেনেই পরদিন (২৮ আগস্ট) পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন করা হয়।

আরো পড়ুন...  নিজ হাতে পরিচ্ছন্নতায় চেয়ারম্যানের দৃষ্টান্ত

ঘটনার দুই দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি সিসিটিভি ফুটেজ, যেখানে মুকুলকে মারধরের দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়। বিষয়টি নিহতের পরিবারের নজরে এলে তারা আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে, গত বছরের ২ নভেম্বর লোহাগড়া আমলি আদালতে নিহতের বড় বোন রেহানা পারভীন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে প্রদান করেন। তদন্তের স্বার্থে আদালত মুকুলের মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্তের নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয় এবং পরবর্তী পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তারা মনে করেন, সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

এদিকে, স্থানীয়দের মধ্যেও এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

ঝালকাঠি চত্বর উদ্বোধন

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১০

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১১

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১২

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৩

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৪

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৫

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

১৭

তেল বিক্রিকে কেন্দ্র করে পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

১৮

মোরেলগঞ্জে ছাত্রদল নেতা আলি আজিমকে জড়িয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

১৯

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

২০