উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি-
১৮ জানুয়ারি ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা | ছবি: দৈনিক ইতিহাস

নড়াইলের লোহাগড়া উপজেলায় সর্বস্তরের জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) লোহাগড়া থানা পুলিশের আয়োজনে উপজেলার লাহুড়িয়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার। সভায় তিনি বলেন, সামনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট দেওয়ার অধিকার জনগণের, আর সেই পরিবেশ নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সকল ভোটারকে ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে নিজেদের মতামত প্রকাশ করার আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন, নির্বাচনী প্রচারণার সময় কারও বিরুদ্ধে কুৎসা রটানো বা বিভেদ সৃষ্টি না করে নিজেদের আচরণ ও কর্মের মাধ্যমে জনগণের মন জয় করার চেষ্টা করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ বাংলাদেশ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, কোনো মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করা থেকে বিরত থাকতে হবে। পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে এবং থাকবে। পুলিশ জনগণের বন্ধু—কোনো দালাল ছাড়া নির্ভয়ে থানায় এসে পুলিশি সেবা গ্রহণ করার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন...  সদর হাসপাতালে নজেকশিসের সহায়তা

এসপি আল মামুন শিকদার মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন। তিনি বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় তিনি জনগণকে—
১. আধিপত্য বিস্তার
২. গ্রাম্য কাইজ্যা
৩. দলীয় গ্রুপিং
৪. সামাজিক ও গোষ্ঠীদ্বন্দ্ব
৫. মাদক
৬. জুয়া
৭. ইভটিজিং
৮. মানব পাচার
৯. নারী নির্যাতন ও বহুবিবাহ
১০. সামাজিক অবক্ষয়
১১. কিশোর অপরাধ ও দলবদ্ধভাবে আইন লঙ্ঘন
১২. বাল্যবিবাহসহ সকল প্রকার সামাজিক অপরাধ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মো. রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নড়াইল; মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল; মো. আব্দুর রহমান, অফিসার ইনচার্জ, লোহাগড়া থানা; অজিত কুমার রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত), লোহাগড়া থানা; উত্তম কুমার বিশ্বাস, ইনচার্জ, লাহুড়িয়া তদন্ত কেন্দ্রসহ নড়াইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে স্থানীয় জনগণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১০

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১১

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১২

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১৩

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৪

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৫

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৬

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৭

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৮

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৯

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

২০