ইতিহাস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুমিন ফারহানা পেলেন ‘হাঁস’ প্রতীক

ব্রাক্ষণবাড়িয়ায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ব্রাক্ষণবাড়িয়ায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে | ছবি: দৈনিক ইতিহাস

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা আনুষ্ঠানিকভাবে ‘হাঁস’ প্রতীক পেয়েছেন। বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রমের মাধ্যমে তাকে এই প্রতীক দেওয়া হয়।

গত ২৯ ডিসেম্বর রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুবকর সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের পর কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, “আপনারা যে মার্কা চান, সেই মার্কাই আমার। আপনারা কী মার্কা চান?” উত্তরে সমর্থকরা জানান, “হাঁস, হাঁস।” এর আগেও তিনি একাধিকবার নির্বাচনে ‘হাঁস’ প্রতীকের পছন্দের কথা প্রকাশ করেছেন।

আজ রুমিন ফারহানা নিজে উপস্থিত হয়ে হাঁস প্রতীক দাবি করেন। অন্য কোনো প্রার্থী এই প্রতীক দাবি না করায় রিটার্নিং কর্মকর্তা তাকে ‘হাঁস’ প্রতীক বরাদ্দ করেন।

প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সাংবাদিকদের কাছে রুমিন ফারহানা বলেন, “আমি মানুষের সঙ্গে গণসংযোগ চালাতে গিয়ে বাধার মুখে পড়েছি। আমি প্রশাসনকে বিষয়টি জানিয়েছি এবং আশা রাখব প্রশাসন নিরপেক্ষ থাকবে। এই আসনের দিকে সবার চোখ আছে। পুরো বাংলাদেশের নজর থাকবে। আন্তর্জাতিক গণমাধ্যমও এই আসনে মনোযোগ রাখবে। আমি একজন নারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আশা করি নির্বাচন যেন কোনোভাবে কালিমালিপ্ত না হয়, এজন্য প্রশাসনকে সতর্ক থাকতে হবে।”

আরো পড়ুন...  রুমিন ফারহানা: এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোকেও আমি অনুরোধ করব, দলীয় নেতাকর্মীরা যেন আইনভঙ্গ বা অসংলগ্ন আচরণ না করে। অসভ্য আচরণ এবং সহিংসতা যেন না ঘটে। বড় দলগুলোর দায়িত্ব হবে, নির্বাচনকে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য রাখতে তাদের কড়া নজরদারি প্রয়োজন। কারণ, যদি আইনশৃঙ্খলা ভেঙে যায়, তাহলে সেই দাগ দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে থাকবে।”

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল, আশুগঞ্জ উপজেলার পুরো এলাকা এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে বিএনপি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি জুনায়েদ আল হাবীবকে সমর্থন জানিয়েছে।

রুমিন ফারহানা ছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি (বহিষ্কৃত) ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।

এই প্রতীক বরাদ্দের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনী মাঠে রুমিন ফারহানার প্রচারণা কার্যক্রম আরও জোরালো হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১০

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১১

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১২

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৩

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৪

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৫

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৬

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৭

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৮

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৯

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

২০