শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণে ব্যস্ত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মেয়র মুজিবর রহমানের পক্ষে লিফলেট বিতরণ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় নেতাকর্মীরা। কালিয়াকৈর উপজেলায় বিএনপি, তার অঙ্গসংগঠন ও যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানের শীষ প্রতীক সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। এলাকার যুবনেতারা জানান, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ও নেতৃত্বে তারা দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করছেন। প্রচারণার অংশ হিসেবে স্থানীয় বিএনপি ও যুবদলের উদ্যোগে নিয়মিত লিফলেট বিতরণ করা হচ্ছে।

লিফলেট বিতরণের কার্যক্রমে অংশগ্রহণ করেছেন সাবেক কাউন্সিলর মোঃ বেলায়েত হোসেন বেলাল, সাবেক সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড বিএনপি, সাবেক যুগ্ম সম্পাদক হাজী মোঃ শফিকুল ইসলাম (চান মিয়া), কালিয়াকৈর পৌর যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ সহ পৌর যুবদলের অসংখ্য নেতা ও কর্মী। এছাড়াও ৫ নং ওয়ার্ড পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল সরকার, সহ সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি লিটন, যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবক দল আরিফ হোসেন, সহ সভাপতি মোঃ তাইজুল, মোঃ খোরশেদ আলম ও মোঃ সোহাগ হোসেনসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা লিফলেট বিতরণে অংশ নেন।

আরো পড়ুন...  নাসিরনগরে আচরণবিধি ভাঙায় দুই প্রার্থীকে জরিমানা

এছাড়াও কালিয়াকৈর পৌর ছাত্রদলের নেতাকর্মীরা এই প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন রিদয়, সিনিয়র সহ-সভাপতি জিহাদ, সাংগঠনিক সম্পাদক রিফাত, যুগ্ম সম্পাদক ফাহাদ, কলেজ ছাত্রদল প্রতিনিধি মোঃ রাজিব হোসেনসহ অন্যান্য ছাত্রদল নেতারা।

নেতারা জানান, এই লিফলেট বিতরণ কার্যক্রমের মাধ্যমে জনগণকে ধানের শীষ প্রতীকের গুরুত্ব বোঝানো এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মেয়র মুজিবর রহমান বিজয়ী হবেন।

উল্লেখযোগ্যভাবে, কালিয়াকৈরের নেতাকর্মীরা দিনে দিনে এই প্রচারণায় উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশ নিচ্ছেন। লিফলেট বিতরণের পাশাপাশি তারা ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন এবং নির্বাচনী সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন। এই প্রচেষ্টা আগামী নির্বাচনের নিরাপদ, সুষ্ঠু ও সফল পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০