ইতিহাস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত রাজশাহী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পর শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন প্রশাসন। জেলার ছয়টি সংসদীয় আসনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত দুই দিনে সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এসব উপকরণ নির্ধারিত ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয় এবং প্রিসাইডিং কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

রাজশাহীর ছয়টি আসনে মোট ১৬ হাজার ১১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুলিশ ৩ হাজার ৯৮২ জন, বিজিবি ৭৬০ জন, র‌্যাব ১৪৭ জন, সেনাবাহিনী ১ হাজার ১১০ জন এবং আনসার সদস্য ১০ হাজার ১১৪ জন রয়েছেন।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জিয়াউল হক খান জানান, নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ বিবেচনায় রেখে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন...  রমজান: ক্ষুধার কষ্টে মানবিকতার শিক্ষা

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, নিরাপত্তা নিশ্চিতে পুলিশসহ অন্যান্য বাহিনী সক্রিয়ভাবে মাঠে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার জানান, সীমান্তবর্তী তিনটি উপজেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন থাকবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৭৭৮টি। মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৯১ হাজার ২০১ জন। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন প্রার্থী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০