কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাকিমপুরে ধানের শীষের পক্ষে জাসাসের ব্যতিক্রমী গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর–৬ (হাকিমপুর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে ব্যতিক্রমধর্মী গণসংযোগ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) হাকিমপুর উপজেলা শাখা।

মঙ্গলবার জাসাসের উদ্যোগে আয়োজিত এ গণসংযোগে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আজিম মল্লিক টিটন। কর্মসূচির অংশ হিসেবে হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে গানে গানে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়।

গণসংযোগ চলাকালে জাসাসের শিল্পীরা সংগীত পরিবেশনার মাধ্যমে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় নেতাকর্মীরা ভোটারদের হাতে ধানের শীষ প্রতীকসংবলিত লিফলেট বিতরণ করেন এবং নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

কর্মসূচি শেষে দিনাজপুর জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আজিম মল্লিক টিটন বলেন,
“দীর্ঘদিন ধরে দেশের সাংস্কৃতিক কর্মীরা অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছেন। সাংস্কৃতিক অঙ্গনের সার্বিক উন্নয়ন ও শিল্পীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সরকার গঠনের কোনো বিকল্প নেই।”

আরো পড়ুন...  দৌলতপুরে দোয়া ও নির্বাচনী আলোচনা সভা

তিনি আরও বলেন, বিএনপি অতীতেও সাংস্কৃতিক কর্মীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে দলীয়ভাবে অঙ্গীকার রয়েছে।

গণসংযোগে সংগীত পরিবেশন করেন জাসাস হাকিমপুর শাখার শিল্পীবৃন্দ, যার মধ্যে শারমিন আক্তার লাবনী উল্লেখযোগ্য।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা। এছাড়াও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহারসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ব্যতিক্রমী এই সাংস্কৃতিক গণসংযোগে এলাকায় ব্যাপক সাড়া পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০