আবু রায়হান, স্টাফ রিপোর্টার
৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে হরিণ প্রতীকের প্রচারে কাজী শিপনের গণসংযোগ তুঙ্গে

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দিন যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে নির্বাচনী প্রচার-প্রচারণা। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রত্যন্ত গ্রামাঞ্চল, পাড়া-মহল্লা ও বাজার এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন।

এরই ধারাবাহিকতায় বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন হরিণ প্রতীক নিয়ে দিনভর ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে তিনি মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের শহীদ মার্কেট, দৈবজ্ঞহাটীর আমতলা, হোগলাবুনিয়ার এতিমখানা বাজার, নাগেরহাট, লক্ষণের হাট, চৌকিদার বাজার, ঘোষেরহাট ও সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক পৃথক গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

পথসভায় কাজী খায়রুজ্জামান শিপন বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে আত্মগোপনে থাকা স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা ভোট বানচালের ষড়যন্ত্র করছে এবং সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে ভয়ভীতি দেখাচ্ছে।”

তিনি আরও বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধারসহ ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

আরো পড়ুন...  নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেষে তিনি এলাকার উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে হরিণ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০