মোঃ জুয়েল রানা, মাগুরা
৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচন সামনে রেখে শ্রীপুরে যৌথ টহল জোরদার

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) জেলা প্রশাসক, মাগুরা এ যৌথ টহলে অংশ নেন।

টহল কার্যক্রমে অংশ নিয়ে জেলা প্রশাসক আসন্ন নির্বাচন ও গণভোটকে ঘিরে গৃহীত সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন।

জেলা প্রশাসক বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অস্থিরতা বা সহিংসতা সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সহযোগিতার আহ্বান জানান।

এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। জনগণের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

যৌথ টহল কার্যক্রমে উপস্থিত ছিলেন—মাগুরায় মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ১৪তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক, জেলা আনসার কমান্ড্যান্ট, শ্রীপুর সেনা ক্যাম্পের কমান্ডার, মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে হরিণ প্রতীকের প্রচারে কাজী শিপনের গণসংযোগ তুঙ্গে

প্রশাসন সূত্র জানায়, নির্বাচন ও গণভোটকে ঘিরে শ্রীপুরসহ জেলার গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০