হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ধানের শীষের বিশাল জনসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তৃতা দিয়েছেন।

জনসভায় ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় অপরিহার্য। আমাদের অর্জনকে চুরি করতে কিছু মহল অপতৎপরতা চালাচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির গণজোয়ার দেখে দেশী-বিদেশী কতিপয় ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র শুরু করেছে। সবাই চোখ-কান খোলা রেখে সজাগ থাকুন।”

তিনি আরও বলেন, “আমরা জনগণের সরকার গড়ে শান্তির জনপদ তৈরি করতে কাজ করে যাচ্ছি। সুন্দরবনের সম্পদের সুষ্ঠু ব্যবহার, মোংলা বন্দর ইপিজেডে কর্মসংস্থান বৃদ্ধি, নারী ও তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে জনসম্পদে রূপান্তরিত করার লক্ষ্যে কার্যক্রম চলমান। জনগণ যাতে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে বসবাস করতে পারে, সেটি আমাদের মূল লক্ষ্য। এই জনপদকে সুজলা-সুফলা করতে সকলের সহযোগীতা কামনা করছি।”

ড. শেখ ফরিদুল ইসলাম উপস্থিত নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করার আহ্বান জানান এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো পড়ুন...  সুনামগঞ্জে পাঁচ আসনেই বিএনপির জয়

উজলকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহিদুল ইসলাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভা পরিচালনা করেন মিলন আকুঞ্জী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বাগেরহাট-১ আসনের সাবেক এমপি মো. মুজিবর রহমান এবং সাবেক এআইজি মো. ওমর ফারুক।

জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন, সদস্য সচিব মো. রবিউল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা একত্রিতভাবে বলেন, বর্তমান সংকটময় সময়ে জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। নেতৃবৃন্দ আশ্বস্ত করেন, সংগঠিতভাবে কাজ করলে জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে এবং শান্তি, সমৃদ্ধি ও ন্যায়ের দেশ গড়ে তোলা সম্ভব।

এই জনসভা প্রমাণ করেছে, বাগেরহাট-৩ এলাকায় ধানের শীষের প্রতি জনগণের আস্থা ও সমর্থন দৃঢ়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

ঝালকাঠি চত্বর উদ্বোধন

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১০

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১১

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১২

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৩

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৪

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৫

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

১৭

তেল বিক্রিকে কেন্দ্র করে পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

১৮

মোরেলগঞ্জে ছাত্রদল নেতা আলি আজিমকে জড়িয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

১৯

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

২০