মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে ভোগনগর–পাল্টাপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে ভোগনগর ও পাল্টাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মো. মনজুরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “দেশের মানুষ আজ পরিবর্তন চায়। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার নিশ্চিত করা এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য।” তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক একে এম মো. জাকারিয়া জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। সভাপতির বক্তব্যে একে এম মো. জাকারিয়া জাকির বলেন, “দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে।”

এদিকে পাল্টাপুর ইউনিয়নের অংশে পৃথক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহসভাপতি মো. তহিদুল ইসলাম। সঞ্চালনা করেন পাল্টাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম। বক্তারা বলেন, পাল্টাপুর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হয়েছে এবং সাধারণ মানুষের ব্যাপক সমর্থন দলের পক্ষে রয়েছে।

আরো পড়ুন...  দিনাজপুর-১ আসনে মনজুরুল ইসলামের জয়

জনসভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব এবং গণতান্ত্রিক অধিকার সংকোচনের বিষয় তুলে ধরেন। তারা বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের জীবনমান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করা হবে।

সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিত জনতার উচ্ছ্বাসে পুরো কবিরাজহাট এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। জনসভা থেকে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থনের আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০